গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home National হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন

    হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন

    0
    85
    ছবি সৌজন্যে : এক্স

    একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন, মহারাষ্ট্রের সোলাপুরে সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় ভোটপ্রচারে গিয়ে চ্যালেঞ্জের সুরে বলেছেন এআইএমআইএম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি।

     ওয়েইসির সাফ কথা, এটা পাকিস্তান নয়, এখানে ঘৃণার কোনও জায়গা নেই। হায়দরাবাদের সাংসদের অভিযোগ, বিজেপির বর্তমান সরকার মুসলিম মহিলাদের হিজাব পরতে দেয় না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মহিলাদের ক্ষমতায়নের কথা বলেন। বেটি বাঁচাও, বেটি পড়াও-এর প্রচার করেন। তিন তালাক নিষিদ্ধ করেন। অথচ মুসলিম মহিলাদের সম্ভ্রম রক্ষার বিরোধী। ওয়েইসি বলছেন, যে হিজাবকে বিজেপি ঘৃণা করে সেই হিজাব পরা মহিলাই একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন। ভারতের সংবিধান সেটার অনুমোদন দেয়।

    এআইএমআইএম সুপ্রিমোর বক্তব্য, পাকিস্তানের সংবিধানে বলা আছে, একটি ধর্মের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। কিন্তু এ দেশে বাবাসাহেবের সংবিধান একজন হিজাব পরা মহিলাকে মেয়র, মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হওয়ার অনুমতি দেয়। সংবিধানে সাফ বলা আছে যে কোনও নাগরিক দেশের প্রধানমন্ত্রী হতে পারেন। ওয়েইসির আশা একদিন হিজাব পরা মহিলাই দেশের প্রধানমন্ত্রী হবেন।