গুজরাটে কেমিক্যাল ফ্যাক্টরিতে বয়লার ফেটে মৃত ১

0
100
ছবি সৌজন্যে : এক্স

গুজরাটের রাসায়নিক কারখানায় ভয়াবহ ঘটনা। গ্যাস লিকের পর বিস্ফোরণ ঘটে রাসায়নিক পূর্ণ বয়লারে। এই ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের।

গুরুতর আহত হয়েছেন কারখানার ২৫ জন শ্রমিক। তাদের তড়িঘড়ি নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, গুজরাটের পানচমহল জেলার ঘোঘাম্বা তালুকায় অবস্থিত একটি রাসায়নিক কারখানায় ঘটেছে এই বিস্ফোরণটি। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ এবং স্বাস্থ্য বিভাগের দল ঘটনাস্থলে পৌঁছয়। আহত কর্মীদের চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে নিকটস্থ হাসপাতালে স্থানান্তর করা হয়।খবর পেয়ে রাজস্ব কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।

স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। তদন্তে কোম্পানিটি যথাযথ নিরাপত্তা মান এবং নিয়ন্ত্রক নিয়ম মেনে চলছিল কিনা তাও পরীক্ষা করা হবে।