গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Birbhum মল্লারপুরে তৃণমূল নেতা খুন, আটক ১

    মল্লারপুরে তৃণমূল নেতা খুন, আটক ১

    0
    264
    ছবি সৌজন্যে : নিজস্ব
    ফের বীরভূমে তৃণমূল নেতাকে লক্ষ্য করে বোমা মেরে খুনের অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে মল্লারপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত্যু হয়েছে বীরভূমের ময়ুরেশ্বর -১ পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ শাকিলা বিবির স্বামী বাইতুল্লাহ শেখ-র।
    স্থানীয় সূত্রে খবর, মল্লারপুর থানার বিশিয়া গ্রামে একটি মোড়ের কাছে বসেছিলেন বাইতুল্লা শেখ। অভিযোগ, সেই সময় কয়েকজন দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা মেরে চলে যায়। গুরুতর জখম হন। এলাকার বাসিন্দারাই তাঁকে উদ্ধার করে  রামপুরহাট মেডিক্যাল কলেজে  নিয়ে যান। কিন্তু সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে দেন। কে বা কারা কোন উদ্দেশ্যে তাঁকে খুন করল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। জোরকদমে ঘটনার তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ। এই ঘটনার পর শনিবার রাতেই বিশাল বাহিনীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জেলা পুলিশ সুপার আমনদীপ।
    একাধিক জায়গায় তল্লাশি চালানো হয়। তারপর রাতেই একজনকে আটক করা হয়। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে।