গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home South 24 Pgs বজবজে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী

    বজবজে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত সাইকেল আরোহী

    0
    163
    ছবি সৌজন্যে : নিজস্ব

    মহেশতলার মেহমানপুর-বজবজ ট্রাঙ্ক রোডে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক সাইকেল আরোহীর। নিহত ব্যক্তি বছর ৪৭ এর গোলাম রসুল মোল্লা।

    ধাক্কা মারার পর তাঁকে বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা এসে তাঁকে উদ্ধার করে বজবজ ইএসআই হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাঁকে এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এসএসকেএম হাসপাতালে চিকিৎসা চলাকালীনই তাঁর মৃত্যু হয়েছে। পরিবার সূত্রে খবর, স্ত্রী, দুই মেয়ে এক ছেলেক নিয়ে থাকতেন রসুল মোল্লা। তিনি মূলত ভাঙাচোরার ব্যবসা করতেন।

    পরিবারের একমাত্র রোজগেরে মানুষটার অকাল প্রয়াণে গভীর শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে তাদের পরিবারে। এদিকে ইতিমধ্যে অভিযুক্ত বাইক চালককে আটক করেছে পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।