
উত্তরপ্রদেশের মথুরার গোবিন্দপুর এলাকায় ছ’টি বাড়ি ধসের জেরে প্রাণ গিয়েছে ৩ জনের। উদ্ধার করা হয়েছে চারজনকে। এছাড়াও ধ্বংসস্তূপের মধ্যে এখনও আটকা পড়ে রয়েছেন ১২ জন। তবে মৃতুর সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে।
ঘটনাচক্রে রোজকারের মতোই চলছিল খোঁড়াখড়ির কাজ। ছুটির দিনে তা দেখতে ভিড় জমিয়েছিলেন অনেকে। আর তখনই বিকট শব্দ।
চোখের সামনে ভেঙে পড়ে আস্ত বাড়ি। বিপর্যয়ের কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যায় উদ্ধারকাজ। এলাকায় পৌঁছে গিয়েছে দমকল বাহিনী ও পুলিশও। সার্কুলার অফিসার ভূষণ বর্মা জানিয়েছেন, উদ্ধারকাজ চলছে। ইতিমধ্যে পুরসভার তরফে বেশ কয়েকটি জেসিবি পাঠানো হয়েছে।
