গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National অসমে অরণ্য উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে মৃত ১

    অসমে অরণ্য উচ্ছেদ অভিযানে পুলিশের গুলিতে মৃত ১

    0
    107
    ছবি সৌজন্যে : এক্স
    অসমে বেআইনি অভয়ারণ্য উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় নির্বিচারে গুলি চালানোর অভিযোগ উঠেছে পুলিশ ও বনবিভাগের যৌথ বাহিনী। পুলিশের গুলিতে এ পর্যন্ত অন্তত একজনের মৃত্যুর খবর মিলেছে। জখম হয়েছেন বহু জবরদখলকারী মানুষ। পুলিশের বক্তব্য, উচ্ছেদ করতে আসা মাত্রই জবরদখলকারীরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ে।
    অসম সরকার সম্প্রতি যে বেআইনি জবরদখল হটাতে অভিযান শুরু করেছে, তাতে এই এলাকাও রয়েছে। গত শনিবারই পৈকান সংরক্ষিত বনের প্রায় ১৪০ হেক্টর জমি ফাঁকা করে দেয় রাজ্য সরকার। বুলডোজার চালিয়ে কয়েকশো অস্থায়ী বাড়িঘর গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে বাসিন্দাদের অভিযোগ। বনবিভাগের এক পদাধিকারী সংবাদমাধ্যমকে বলেছেন, পুলিশ ও বনবিভাগের যৌথ দল পৈকানের কিছু বাড়ি যেগুলি আগের দিন ভাঙা সম্ভব হয়নি, সেগুলি ভাঙতে যায়।
    কিন্তু, আগের দিন যাঁদের বাড়ি ভাঙা পড়েছিল, তাঁরা কেউই ওই এলাকা ছেড়ে যাননি। তাঁরা হাতে গড়া ছাউনির নীচে বাস করছিলেন। বাহিনীকে যেতে দেখেই তাঁরা লাঠিসোঁটা নিয়ে আক্রমণ করেন ও পাথর ছুড়তে শুরু করেন। বাহিনী প্রতিরোধ গড়ে তোলাও হামলাকারীদের একজন মারা গিয়েছেন। যদিও তাঁর পরিচয় এখনও জানা যায়নি।