ভাঙল নার্সিংহোমের দেওয়াল, হাওড়ায় মৃত শ্রমিক

0
129
ছবি সৌজন্যে : নিজস্ব
হাওড়ায় এক বেসরকারি হাসপাতালের দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শ্রমিকের। পুলিশ সূত্রে খবর, মৃত যুবক বছর ১৮-র নবকিশোর মণ্ডল।
আরও এক শ্রমিক আহত হয়েছেন বলে খবর। পুলিশ সূত্রে খবর, হাওড়া আন্দুল রোডের উপর একটি বেসরকারি হাসপাতালের বাউন্ডারি ওয়ালের বাইরে একটি চওড়া নিকাশি নালা আছে। তার পাশে একটি বহুতল বাড়ির নির্মাণ চলছে। দেওয়ালের পাশেই নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন। দেওয়ালের পাশেই নির্মাণ শ্রমিকরা অস্থায়ী ঘর করে থাকছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে পড়ায় চাপা পড়ে যান দুই শ্রমিক। পরে পুলিশ এবং নিরাপত্তা কর্মীরা তাঁদের উদ্ধার করেন। হাসপাতালে নিয়ে এলে কিছুক্ষণের মধ্যেই মারা যান নবকিশোর।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিবপুর বোটানিক্যাল গার্ডেন থানার পুলিশ। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে।