
কাকদ্বীপে চেম্বারে ল’ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় হায়দরাবাদ থেকে অভিযুক্ত আইনজীবী মানোয়ার আলমকে গ্রেফতার করেছে পুলিশ।
১২ নভেম্বর তৃণমূল ঘনিষ্ঠ আইনজীবী মনোয়ার আলমের চেম্বার থেকে ল’ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় ছাত্রীর বাবা থানায় আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। এই ঘটনার পর থেকে এলাকা ছাড়া ছিলেন অভিযুক্ত আইনজীবী। ঘটনার তদন্তে নেমে কাকদ্বীপ থানার পুলিশ জানতে পারে অভিযুক্ত আইনজীবী হায়দরাবাদে লুকিয়ে রয়েছেন।
এরপরেই হায়দরাবাদ থেকে আইনজীবী মনোয়ার আলমকে গ্রেফতার করে পুলিশ। মনোয়ার আলম কাকদ্বীপের তৃণমূলের ভাইস প্রেসিডেন্ট। তাঁর সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ছবি রয়েছে।








