
রাস্তার মধ্যে স্ত্রীকে এলোপাথাড়ি কোপালেন স্বামী। অন্ডালের হাড়হিম করা ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের অন্ডালের কোলিয়ারি এলাকার বাসিন্দা পায়েল গোপের সঙ্গে ছড়া গ্রামের বাসিন্দা পিন্টু গোপের।
পায়েল একটি নার্সিংহোমে কাজ করতেন। অন্যদিকে পিন্টু মিষ্টির দোকানের কর্মী। অভিযোগ সন্দেহের বশে স্ত্রীকে কাজে যেতে বাধা দিতেন পিন্টু। শনিবার সকালে কাজে যাওয়ার তাঁর পথ আটকায় পিন্টু। তখনই হঠাৎ করে রাস্তার মধ্যে কোপাতে থাকেন পিন্টু।
আশপাশের লোকজন জড়ো হলে পালিয়ে গেলেও পরে তাঁকে আটক করেছে অন্ডাল থানার পুলিশ। এদিকে আশঙ্কাজনক অবস্থায় পায়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।








