
আমেরিকার সেনাবাহিনী ইরানের ভিতরে ঢুকে হামলা চালাতে পারে এই আশঙ্কায় যুদ্ধের প্রস্তুতি করতে শুরু করে দিয়েছে ইরান। নতুন করে বহু তরুণকে সেনাবাহিনীতে নিয়োগ করা হচ্ছে।
স্বেচ্ছায় ১০ লক্ষেরও বেশি তরুণ সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন। সংশ্লিষ্ট নিয়োগকেন্দ্রের সামনে প্রায় প্রতি দিনই ভিড় জমে যাচ্ছে। এমনটাই দাবি করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম। তাঁদের মার্কিন বাহিনীর সঙ্গে লড়াইয়ের প্রশিক্ষণও দিচ্ছে ইরানের সেনা এবং রেভলিউশনারি গার্ড বাহিনী।
ইরানের সংবাদ সংস্থার দাবি, যুদ্ধে যোগ দেওয়ার জন্য এবং আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ের জন্য দেশের তরুণ প্রজন্মের মধ্যে বাড়তি উৎসাহ চোখে পড়ছে। তাঁরা মার্কিন বাহিনীর জন্য ‘ঐতিহাসিক নরক’ তৈরি করতে চান। ইরানের এই পদক্ষেপ থেকে পরিষ্কার, হাল ছাড়তে নারাজ তেহরান। সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতোবা খামেনেই সব রকম পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকছেন। প্রসঙ্গত , ইরান-ইজরায়েল যুদ্ধ বর্তমানে একমাসে পড়তে চলেছে।
