বাসন্তীতে নাবালিকাকে ধর্ষণ-খুনকাণ্ডে ধৃত ২

0
250
ছবি সৌজন্যে : প্রতিনিধিত্বমূলক

বাসন্তীতে অষ্টম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগের ঘটনায় ২ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত বুদ্ধদেব সরকার ও দীপেন কয়াল-র সঙ্গে ওই নাবালিকার বন্ধুত্ব ছিল।

৯ জানুয়ারি থেকে ওই ছাত্রী নিখোঁজ ছিল। তদন্তে নেমে সোমবার বিকেলে নিখোঁজ ছাত্রীর বাড়ির অদূরে একটি মাঠ খুঁড়ে তার নগ্ন দেহ উদ্ধার করে পুলিশ। দেহ উদ্ধারকে ঘিরে রণক্ষেত্র-র চেহারা নিয়েছিল বাসন্তী। দেহ আটকে পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। পরে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে দেহ ময়নাতদন্তে পাঠায় পুলিশ। পরিবারের অভিযোগ ছিল, ঘটনার নেপথ্যে এলাকারই কয়েকজন যুবক জড়িত থাকতে পারে। তারাই খুনের পরে মেয়েটিকে ধর্ষণ করে মাটিতে পুঁতে দিয়েছে।

তাঁরা জানান, পরিচিত এক যুবক ডেকে নিয়ে যাওয়ার পর থেকেই তাঁদের মেয়ে নিখোঁজ ছিল। ত্রিকোণ প্রেমের কারণেই খুন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।