বিয়ের এক মাস,বার্তা রাশমিকা-বিজয়ের

0
46
ছবি সৌজন্যে : ইন্সটাগ্রাম

রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা দম্পতির দাম্পত্য জীবনের এক মাস পূর্ণ হলো।এ উপলক্ষে ফ্যানদের সঙ্গে নিজেদের বিয়ের কিছু আবেগঘন মুহূর্ত শেয়ার করে নিয়েছেন তারা।

নিজেদের সোশ্যাল মিডিয়ায় বিয়ের একাধিক ছবি প্রকাশ করেছেন তারকা জুটি। ছবিগুলোর সঙ্গে রাশমিকা লিখেছেন, বিশ্বাস করতে পারছেন না যে এরই মধ্যে এক মাস হয়ে গেল।বিয়ে করাটা একটা স্বপ্ন ছিল, আর এখন এক মাস হয়ে গেল। কিন্তু এই মহিলাদের সাহায্যেই সব কিছু সম্ভব হয়েছে। চিরকাল কৃতজ্ঞ থাকবেন।নিজের এই বার্তায় তিনি বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন ঐশ্বরিয়া কোল্লা, প্রিয়া মাসান্টি ও অর্পিতাকে।রাশমিকার কথায়, এই দিনগুলো তোমার, শুধু উপভোগ করো আর মজা করো। আমরা ঠিক তাই করেছি। তোমরা সবাই না থাকলে এই বিয়েটা এতটা চমৎকার হতো না।অন্যদিকে বিজয় দেবেরাকোন্ডাও নিজের অনুভূতি প্রকাশ করেছেন আলাদা এক পোস্টে।তিনি লিখেছেন, এক মাস হয়ে গেল। আমাদের সবার জীবনেই বড় মুহূর্ত আসে, এবং আমরা সবাই কোনও না কোনও সময়ে সেই পর্যায়ে পৌঁছাব। এখন যেহেতু রুশি এবং আমি কাজে ফিরতে চলেছি, আমি সেই নারীদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই যাঁরা আমাদের জীবনকে এত সুন্দর করে তুলেছেন। একই সঙ্গে তিনিও অর্পিতা, ঐশ্বরিয়া ও প্রিয়াকে ধন্যবাদ জানিয়েছেন।উল্লেখ্য, ২৬ ফেব্রুয়ারি উদয়পুর-এ বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারকা জুটি, রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।এর আগে গীতা গোবিন্দম এবং ডিয়ার কমরেড-এ একসঙ্গে অভিনয় করেন রাশমিকা ও বিজয়।

দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর বিয়ের ঘোষণা করেন তারা। বিয়ের জন্য বিশেষ ট্যাগলাইনও নির্ধারণ করেছিলেন,দ্য ওয়েডিং অফ বিরোশ।