জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরও ১

0
192
ছবি সৌজন্যে : নিজস্ব
জাফরাবাদে বাবা-ছেলে খুনে গ্রেফতার আরেক সন্দেহভাজন। হাওড়ার ডোমজুড় থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে সিট।
বাবা-ছেলেকে খুনের পর ধুলিয়ান থেকে পালিয়ে ডোমজুড়ে রাজমিস্ত্রির ছদ্মবেশে আত্মগোপন করে ছিল ফেকারুল। ১১ এপ্রিল ধুলিয়ানের জাফরাবাদে ওয়াকফ অশান্তির জেরে বিক্ষোভকারীদের হাতে খুন হন বছর ৭০-র হরগোবিন্দ দাস এবং তাঁর ছেলে বছর ৪০-র চন্দন দাস। এই ঘটনায় এবার হাওড়ার ডোমজুড় থেকে গ্রেফতার করা হয় ফেকারুল শেখকে। ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ ও ইতিমধ্যেই গ্রেফতার হওয়া ৪ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এই নিয়ে জোড়া হত্যাকাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। অভিযুক্ত ফেকারুল সামশেরগঞ্জের সুলিতলার এলাকার বাসিন্দা।