দিল্লি বিস্ফোরণে গ্রেফতার আরও ১

0
71
ছবি সৌজন্যে : সংগৃহীত
দিল্লিতে লালকেল্লায় অদূরে বিস্ফোরণের ঘটনায় ফরিদাবাদ থেকে আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আত্মঘাতী হামলাকারী চিকিৎসক উমর উন নবি ওরফে উমর মহম্মদকে সাহায্য করেছিল বলে অভিযোগ ফরিদাবাদের ধাউজের বাসিন্দা সোয়েবের বিরুদ্ধে।
এক বিবৃতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, বোমা বিস্ফোরণের ঠিক আগে উমরের থাকার ব্যবস্থা করেছিল অভিযুক্ত। সে আরও কোনও সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
দিল্লির লালকেল্লা চত্বরে বিস্ফোরণের ঘটনায় এই নিয়ে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তকারী সংস্থা জানিয়েছে, উমরের থাকার ব্যবস্থার পাশাপাশি তাঁর চাহিদা মতো সরঞ্জামেরও সরবরাহ করেছিল সোয়েব।