গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata যাদবপুরকাণ্ডে গ্রেফতার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

    যাদবপুরকাণ্ডে গ্রেফতার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র

    0
    127
    ছবি সৌজন্যে : নিজস্ব
    যাদবপুরকাণ্ডে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের আরেক ছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। ১ মার্চ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির অফিসে আগুন দেওয়ার অভিযোগে থানায় অভিযোগ দায়ের হয়।
    সেই মামলায় মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছিল সৌপ্তিক চন্দ্র সহ আরও কয়েকজনকে। এরই প্রতিবাদে যাদবপুর থানার সামনে বিক্ষোভ শুরু করেন বাম ছাত্রছাত্রীরা। সন্ধ্যার পর পুলিশের তরফে সৌপ্তিক চন্দ্র-র গ্রেফতারির কথা জানানো হয়। এরপরেই থানার সামনে বিক্ষোভ আরও জোরদার করেন আন্দোলনকারীরা। তাঁদের দাবি পুলিশ মিথ্যে মামলায় ছাত্রদের গ্রেফতার করে হয়রানি করছে। এই মামলাতেই আরও দুজনকে আদালত জামিন দিলেও একই মামলায় ফের গ্রেফতার করা হচ্ছে। অথচ শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে এফআইআর থাকা সত্ত্বেও তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না পুলিশ। অগ্নিকাণ্ডের ঘটনায় আগেই যাদবপুরের প্রাক্তন ছাত্র সাহিল আলিকে গ্রেফতার করেছিল পুলিশ। যদিও পরে আদালত থেকে জামিন পান তিনি। এই মামলায় ১২ মার্চ যাদবপুরের দর্শন বিভাগের প্রথম বর্ষের ছাত্র সৌম্যদীপ ওরফে উজানকেও গ্রেফতার করেছিল পুলিশ।
    মঙ্গলবার সৌম্যদীপের জামিন মঞ্জুর করে বিচারক। কিন্তু ক্যাম্পাসে আজাদ কাশ্মীর পোস্টার লাগানোর অভিযোগে এই সৌম্যদীপের আবার গ্রেফতার করতে চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।