গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home South 24 Pgs রাজ্জাক খুনে গ্রেফতার আরও ১ 

    রাজ্জাক খুনে গ্রেফতার আরও ১ 

    0
    166
    ছবি সৌজন্যে : নিজস্ব

    ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে আরও এক অভিযুক্তকে। শনিবার রাতে চালতাবেড়িয়া অঞ্চলের চকমরিচার বাসিন্দা বাবু খাঁ ওরফে হাঁসা নামে একজনকে গ্রেফতার করেছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

    পুলিশ সূত্রের খবর এই বাবু খাঁ সরাসরি ভাবেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ জন। এই ঘটনার সঙ্গে আরও কেউ যুক্ত আছে কিনা তা নিয়ে তদন্ত করছে উত্তর কাশিপুর থানার পুলিশ।

    এদিকে, ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ, খুনের ঘটনায় গ্রেফতার হওয়া রাজু মোল্লা বিজেপি কর্মী। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁর দাবি, রাজু ২০২৪ সালে লোকসভা নির্বাচনের সময় বিজেপি করেছিলেন।