
ওয়াকফে অশান্ত মুর্শিদাবাদে আবারও গুলিবিদ্ধ হয়েছে যুবক। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে তাঁকে।
সামশের নাদাব নামে ওই যুবককের বাড়ি সামশেরগঞ্জের ধুলিয়ানে। তবে কে বা কার গুলি চালিয়েছে তা স্পষ্ট নয়। যুবকের কোমরের কাছে গুলি লাগে। গুলিবিদ্ধ অবস্থায় সামশের নাদাব বাড়ির কাছে বেশ কিছুক্ষণ পড়েছিলেন। মুর্শিদাবাদের অশান্তিতে ইতিমধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। সামশেরগঞ্জে বাড়িতে বাবা-ছেলেকে কুপিয়ে খুন করা হয়। সুতিতে ইজাজ আমমেদ শেখ নামে ১৭ বছরের এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও ২ জন গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় শনিবারই হাইকোর্ট কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে।





