এক দেশ, এক ভোট: সাংসদদের হাজির থাকার নির্দেশ

0
119
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
লোকসভায় এক দেশ, এক ভোট বিল পেশ করার জন্য সকল সাংসদদের হাজির থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
বিরোধীদের বিরোধীতাকে উপেক্ষা করে এই বিলকেই পেশ করাতে চায় সরকার। ২০১৪ সালে প্রথমবার ক্ষমতায় আসার পর থেকেই এই বিলের পক্ষে সওয়াল করে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটে খরচ কমাতে, ভোটকর্মীদের কাজের ভার কমাতে এই বিল আনার কথা বার বার বলা হচ্ছে। এবার তৃতীয়বার ক্ষমতায় এসে এক দেশ, এক ভোট চালু করতে উঠেপড়ে লেগেছে সরকার। তাই বিরোধীদের রণকৌশলকে ভেস্তে দিতেই সকল সাংসদদের মঙ্গলবার লোকসভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।
যে কোনওভাবেই বিলটি পেশ করাতে চায় শাসক শিবির।