
অবশেষে মঙ্গলবার লোকসভায় ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার।আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বিলটি পেশ করতে পারেন বলে জানা গিয়েছে।
সূত্রের খবর, আইনমন্ত্রী লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে বিলটি বৃহত্তর পরামর্শের জন্য সংসদের একটি যৌথ কমিটিতে পাঠানোর জন্য অনুরোধ করবেন। সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বিস্তারিত আলোচনা করে সম্মিলিত মতামত জানানো হবে। বর্তমানে দেশের বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময়ে নির্বাচন হয়। এই নতুন নিয়মে দেশে একযোগে সব ভোট ক্লার প্রস্তাব করা রয়েছে। যদিও বিরোধী দলের শরিকরা সরকারের এই পদক্ষেপের বিরোধীতা করেছে।
বিরোধীদের অভিযোগ, এতে কেন্দ্রের শাসক দল লাভবান হবে। জানা গিয়েছে, বৃহত্তম দল হিসেবে বিজেপি কমিটির সভাপতির পদ পাবে। পাশাপাশি বেশ কয়েকজন সদস্যও থাকবেন।








