গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home National ‘এক দেশ এক ভোট’ বিল : যৌথ কমিটিতে তৃণমূলের কল্যাণ-সাকেত

    ‘এক দেশ এক ভোট’ বিল : যৌথ কমিটিতে তৃণমূলের কল্যাণ-সাকেত

    0
    135
    ছবি সৌজন্যে : এক্স

    এক দেশ, এক ভোট বিলের বিরুদ্ধে সোচ্চার হতে সংসদের যৌথ কমিটিতে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও রাজ্যসভার সাংসদ সাকেত গোখলেকে পাঠানো হবে বলে জানিয়েছে তৃণমূল।

    যৌথ সংসদীয় কমিটিতে এই বিলের বিরোধিতায় যুক্তি পেশ করবেন এই দুই সাংসদ। বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও সরকার পক্ষে বেশি ভোট পড়ায় মঙ্গলবার সংসদে পেশ হয়েছে এক দেশ, এক ভোট বিল। যদিও এখনই বিল পাশ করানো পথে না হেঁটে তা পাঠানো হয়েছে সংসদের যৌথ কমিটিতে। এদিকে শুক্রবার শেষ হচ্ছে শীতকালীন অধিবেশন। তার আগে দ্রুত কমিটি গঠন করতে রাজনৈতিক দলগুলিকে সদস্যের নাম প্রস্তাবের নির্দেশ দিয়েছেন স্পিকার ওম বিড়লা। সেই মতোই তৃণমূলের তরফে এই কমিটির জন্য দুই সদস্যের নাম চূড়ান্ত করা হয়েছে।

    জেপিসির নিয়ম অনুযায়ী এখানে সর্বাধিক ৩১ জন সদস্য থাকতে পারেন, যার মধ্যে ২১ জন লোকসভার ও বাকি রাজ্যসভার সদস্য। এমনিতে এই সংসদীয় কমিটির মেয়াদ ৯০ দিন। তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।