গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সোমবার লোকসভায় পেশ হচ্ছে না ‘এক দেশ এক নির্বাচন’ বিল

    সোমবার লোকসভায় পেশ হচ্ছে না ‘এক দেশ এক নির্বাচন’ বিল

    0
    114
    ছবি সৌজন্যে : এক্স

    সোমবার লোকসভায় পেশ হচ্ছে না এক দেশ এক নির্বাচন বিল। লোকসভার সোমবারের আলোচ্যসূচি থেকে বাদ দেওয়া হয়েছে এই এক দেশ এক নির্বাচন বিল পেশের কর্মসূচিকে।

     

    শনিবারের প্রকাশিত তালিকায় অবশ্য ছিল এটি। রবিবার সকালে লোকসভার সচিবালয়ের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে বাদ দেওয়া হয়েছে এই বিল পেশের কর্মসূচিকে। সংসদ সূত্রে খবর, ইতিমধ্যেই এক দেশ এক নির্বাচন বিলের খসড়া পৌঁছে গিয়েছে সমস্ত সাংসদের কাছে।আগামী ২০ ডিসেম্বর শেষ হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। ফলে আর মাত্র চার দিন সময় ছিল সংসদে এই বিল পেশ করার জন্য। তার মধ্যে সোমবারের আলোচ্যসূচি থেকে এটি বাদ পড়ায়, হাতে রইল তিন দিন। এর মধ্যে কবে এই বিল পেশ হবে কিংবা আদৌ তা হবে কি না, তা নিয়ে কোনও স্পষ্ট বার্তা মেলেনি। এর আগে ঠিক ছিল, সোমবার লোকসভায় এক দেশ এক নির্বাচন বিল পেশ করবেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল।

     

    তবে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে এই বিলের তীব্র বিরোধিতা করা হয়েছে। বিরোধীদের অভিযোগ, এতে শাসকদল লাভবান হবে।