
মালদহের চাঁচলে এক বৃদ্ধাকে থেঁতলে খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত বৃদ্ধার নাম রবিনা বেওয়া।
তবে এই ঘটনায় এখনও অধরা দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে খবর, এই বৃদ্ধা নিজের নাতনীকে নিয়ে রানিকামাতের বাড়িতে থাকতেন। তাঁর দুই ছেলে কাজের সূত্রে ভিন রাজ্যে থাকেন। তাঁর একমাত্র মেয়েরও বিয়ে ঠিক হয়ে গিয়েছে। পুলিশের দাবি, লোহার একটি রড দিয়ে বৃদ্ধার মাথায় গুরুতর আঘাত করা হয়েছে। সেই রডটিও উদ্ধার করা হয়েছে।
পুলিশের গোটা ঘটনার বিবরণ দেয় সাত বছরের ছোট নাতনী। সম্পত্তি নিয়ে বিবাদ নাকি ব্যক্তিগত আক্রোশ, কী কারণে খুন তা ধন্দে রেখেছে পুলিশকেও।








