আবারও রামপুরহাট, ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার শিক্ষক

0
340
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
 এবার রামপুরহাটে ফাস্ট ইয়ারের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গৃহশিক্ষককে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয়রা। ক্লাস সেভেনের আদিবাসী ছাত্রীকে খুনের অভিযোগে এমননিতেই তপ্ত রয়েছে বীরভূমের রামপুরহাট।
তারমধ্যে শ্লীলতাহানির ঘটনায় ফের শোরগোল পড়েছে। জানা গিয়েছে অভিযুক্ত শিক্ষক অভিজিৎ পাল বড়তুড়িগ্রাম হাইস্কুলের পার্শ্বশিক্ষক। নির্যাতিতার অভিযোগ টিউশন পড়ানোর অছিলায় প্রায়ই কুপ্রস্তাব দিত। শ্লীলতাহানি করত। ভয়ে এতদিন কিছু বলেনি। ছাত্রী মৃত্যুর ঘটনার পরিবারকে জানায় নির্যাতিতা।
সোমবার দেখতে পেয়ে ছাত্রীর জামাইবাবু এবং তাঁর বন্ধুরা অভিযুক্ত শিক্ষককে ঘিরে মারধর করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।