শান্তাকে অবৈধ নথিতে সাহায্য, গ্রেফতার সৌমিক 

0
149
ছবি সৌজন্যে : নিজস্ব

বাংলাদেশি মডেল শান্তা পাল-কে জাল নথি তৈরিতে সাহায্যের অভিযোগে সৌমিক দত্ত নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এআরএস দলের তৎপরতায় এবার গ্রেফতার হয়েছে বছর ৩৬-র সৌমিক দত্ত, অভিযুক্তের বাড়ি নৈহাটিতে।

সূত্রের খবর, ধৃত সৌমিক দত্ত তার বাসভবন থেকেই গ্রেফতার হয়েছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, শান্তা পলকে ভারতীয় পরিচয় সংক্রান্ত একাধিক ভুয়ো নথি তৈরিতে সে সক্রিয়ভাবে সাহায্য করেছিল। এসব নথির মধ্যে রয়েছে আধার কার্ড, ভোটার আইডি সহ আরও কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। পুলিশ সূত্রে জানা গেছে, আগে থেকেই নজরদারিতে রাখা হয়েছিল অভিযুক্তকে।

পরে যথেষ্ট তথ্য প্রমাণ জোগাড় করেই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, এই চক্রে আর কেউ জড়িত কি না, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।