
আবারও মেট্রোর সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টায় ব্যহত হয়েছে পরিষেবা। এবার রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে।
রবিবার সকালে আপ লাইনে রবীন্দ্র সদন স্টেশনে মেট্রো ঢোকার সময় ঝাঁপ দেন এক ব্যক্তি। দেখতে পেয়েই দ্রুত ট্রেন থামিয়ে দেন চালক। ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। উদ্ধারকাজের সময় লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ৪৫ মিনিট ভাঙা পথে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রো চালানো হয়েছে।
দীর্ঘক্ষণ বন্ধ ছিল রবীন্দ্র সদন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা। এর আগে বৃহস্পতিবার রবীন্দ্র সরোবরেই একইভাবে আত্মহত্যার চেষ্টা করেছিলেন একইভাবে।





