গঙ্গাসাগরে মৃত অসমের ১ পুণ্যার্থী

0
117
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
গঙ্গাসাগরে পুণ্যস্নানে এসে অসমের এক পুণ্য়র্থীর মৃত্যু হয়েছে৷ প্রশাসনিক সূত্রে খবর, মৃত মিতু মণ্ডল৷
বাড়ি অসমের সনিতপুর এলাকায়। সেই সঙ্গে, মঙ্গলবার গঙ্গাসাগরে স্নান করতে নেমে অসুস্থ হয়ে পড়েন উত্তরপ্রদেশ থেকে আসা এক পুণ্যার্থী ৷ জরুরি ভিত্তিতে চিকিৎসার জন্য তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয় কলকাতায় ৷ সোমবারও উত্তরপ্রদেশের এক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েছিলেন ৷ প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে তিন নম্বর স্নান ঘাটের কাছে অজ্ঞান হয়ে পড়ে যান মিতু৷ স্বেচ্ছাসেবক ও হ্যাম রেডিয়োর সদস্যরা তড়িঘড়ি তাঁকে অস্থায়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন ।
এরপর হ্যাম রেডিয়ো ক্লাবের সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাসের নেতৃত্বে মৃত ব্যক্তির পরিচয় জানার কাজ শুরু হয় ৷ এরপর মৃত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলেন সুন্দরবন পুলিশ জেলার কর্মীরা ৷