গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata ক্যাফের আড়ালে হুক্কা পার্লার, প্রতিবাদে মার

    ক্যাফের আড়ালে হুক্কা পার্লার, প্রতিবাদে মার

    0
    137
    ছবি সৌজন্যে : নিজস্ব
    প্রিন্স আনোয়ার শাহ রোডে চারতলা বাড়ির নিচের গাড়ি বারান্দায় ক্যাফের আড়ালে হুক্কা বার চালানোর অভিযোগ উঠেছে। ভিতরে চলে আরও অসামাজিক কাজ, এমনটাই অভিযোগ বাড়ি মালিকের।
    প্রতিবাদ করতেই বেধড়ক মার খেতে হয়েছে নিরাপত্তারক্ষীকে। তাঁর কাছ থেকে টাকা-পয়সা, সোনার জিনিসও ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ। পাল্টা আবার ক্যাফে মালিকরা অভিযোগ এনেছেন হেনস্থার। দুই পক্ষই লেক থানায় অভিযোগ দায়ের করেছে। রবিবার ওই নিরাপত্তা রক্ষীর সঙ্গে ক্যাফের স্টাফদের চরম বচসা বাধে। অভিযোগ, তখনই বেশ কয়েকজন স্টাফ ওই ব্যক্তিকে রাস্তায় ফেলে মারধর করেছে। তাঁর পকেটে কয়েক হাজার টাকা ছিল, গায়ে সোনার জিনিস ছিল, যা, সব কিছু খোয়া গিয়েছে বলে অভিযোগ। যদিও ক্যাফের মালিক এবং স্টাফরা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তাদের দাবি, বাড়ির মালিক আপত্তি করায় বেশ কয়েকদিন হুক্কাবার বন্ধ করে দিয়েছেন তারা। সেই সঙ্গে ক্যাফের ভিতর চলা অবৈধ কাজের সমস্ত অভিযোগও অস্বীকার করেছেন তারা।
    পাল্টা বাড়ির মালিকের বিরুদ্ধেই তাদের অভিযোগ, বাড়ির মালিক বিভিন্ন রকম ভাবে তাদের সমস্যা তৈরি করছেন। সেই সঙ্গে ক্যাফে ভাড়ার টাকা লেনদেনের যে প্রক্রিয়া, সেখানে মালিক তাদের থেকে অবৈধ ভাবে টাকা দেওয়ার জন্য জোর দিচ্ছেন।