
গভীর রাতে জঙ্গলের মতো জায়গায় মেয়েদের বেরনো উচিত নয় বলেই পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার প্রায় একই মন্তব্য করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। এরপরই এক্স পোস্টে সৌগত-র ভিডিও পোস্ট করে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য লিখেছেন, মুখ্যমন্ত্রীর মহিলাদের ঘরের ভেতরে থাকার প্রতিহিংসাপরায়ণ বক্তব্যের পর, তৃণমূল কংগ্রেসের সিনিয়র সাংসদ সৌগত রায় একই পরামর্শের তোতাপাখি করে বলছেন যে, সর্বত্র পুলিশ মোতায়েন করা যাবে না। তাহলে আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের মহিলা ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ব্যাখ্যা কী? কলেজের লেকচার রুমের ভেতরে তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছিল? তিনি বাইরে যাননি। অমিত মালব্য-র আরও বক্তব্য, এটি একটি সরকারি কলেজ, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরাসরি নজরদারিতে। তাছাড়া, দুর্গাপুর কলেজের দ্বিতীয় বর্ষের এমবিবিএস ছাত্রী, একজন দলিত, রাত ৮ টায় খাবারের জন্য বেরিয়ে পড়ে। রাত ৮ টায় মানুষের বাইরে বের হওয়ার স্বাভাবিক সময়।
তৃণমূল কংগ্রেস কি এই যুক্তি দেয় যে রাজ্য তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে না বলেই মহিলাদের খাওয়া, শ্বাস নেওয়া এবং এমনকি বেঁচে থাকা বন্ধ করে দেওয়া উচিত?








