সন্দেহভাজন ১ জামাত জঙ্গি গ্রেফতার ত্রিপুরায়!

0
71
ছবি সৌজন্যে : এক্স
আগরতলার জয়পুর গ্রাম থেকে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন-র সন্দেহভাজন এক সদস্যকে গ্রেফতার করেছে ত্রিপুরা ও অসম পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার একটি যৌথ অভিযানে।
সরকারি সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি বছর ৩৩-র জাগির মিয়া, তিনি পশ্চিম আগরতলা থানার জয়পুর গ্রামের বাসিন্দা হানিফ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে খবর, ৩০ ডিসেম্বর মঙ্গলবার আগরতলার জয়পুর গ্রাম থেকে নিষিদ্ধ জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের আদর্শিক সম্প্রসারণ ইমাম মাহামুদে কাফিলা–র একজন সন্দেহভাজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, মিয়ার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা ধারায় দায়ের করা হয়েছে।