
ক্যানিং থেকে গ্রেফতার কাশ্মীরের জঙ্গি জাভেদ মুন্সি। জম্মু ও কাশ্মীর পুলিশ এবং কলকাতা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার হয়েছেন তিনি।
পুলিশ সূত্রে খবর, কাশ্মীরের তেহরিক-উল-মুজাহিদিনের সদস্য তিনি। ক্যানিং হাসপাতাল মোড়ে আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার হয়েছেন জাভেদ। রবিবার তাঁকে আলিপুর আদালতে হাজির করানো হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাশ্মীরের শ্রীনগরে তানপুরাতে থাকেন জাভেদ।
ক্যানিংয়ে কেন এসেছেন তিনি, তা স্পষ্ট নয়।








