
সোমবার লোকসভায় পেশ করা হবে এক দেশ এক ভোট বিল। বিলটি পেশ করবেন আইনমন্ত্রী অর্জুন কাম মেঘওয়াল। এরপর বিলটি জেপিসিতে পাঠানো হবে আলোচনার জন্য।
দীর্ঘ আলোচনা এবং ঐক্যমত তৈরির জন্য কেন্দ্রীয় সরকার এই বিলটি যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হবে।
বৃহস্পতিবারই এক দেশ, এক ভোট-এর প্রস্তাবে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এবার শীতকালীন অধিবেশন চলাকালীন সংসদে এই সংক্রান্ত বিল পেশ করা হবে। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কমিটি এক দেশ, এক ভোট’ সংক্রান্ত রিপোর্ট অনুমোদন করেছিল।
এক দেশ, এক ভোট’ নিয়ে এর আগে প্রতিবাদে মুখর হয়েছে কংগ্রেস, তৃণমূলের মতো বিরোধী দলগুলি। তাদের যুক্তি ছিল, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয়, সাংসদ এবং বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে যেটুকু বৈচিত্রের সম্ভাবনা রয়েছে, বিজেপির আগ্রাসী প্রচারের মুখে তা ভেঙে পড়তে পারে।
