
অবশেষে কেন্দ্রের আয়ুষ্মান ভারতের আওতায় এসেছে পশ্চিমবঙ্গ। কেন্দ্রের সঙ্গে মউ স্বাক্ষরের পর সাংবাদিক বৈঠক করে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, সোমবার থেকেই পশ্চিমবঙ্গের মানুষ পাবেন আয়ুষ্মান ভারতের সুবিধা।
বিনাব্যয়ে মিলবে ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা। ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি মানুষ এই প্রকল্পের আওতায়। এই খাতে বরাদ্দ ৯৭৬ কোটি টাকা। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সোমবার থেকেই এই প্রকল্পের আওতাভুক্ত ১ কোটি ৪৩ লক্ষ পরিবারের সাড়ে ৬ কোটি সদস্য। প্রথম দিন থেকেই মিলবে পুরনো রোগের কভারেজ। রাজ্য ও দেশের ৩৬ হাজার সরকারি-বেসরকারি হাসপাতাল এর আওতায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পরিযায়ীরাও এই প্রকল্পের সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর অভিযোগ নামে মন্দির থাকায় বরাবর নাকি আয়ুষ্মান ভারতের বিরোধিতা করেছে পূর্বতন তৃণমূল সরকার, পালাবদল হতেই কথা রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
উল্লেখ্য, ২০১৮ সালে দেশবাসীর সুবিধার কথা মাথায় রেখে আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা করে নরেন্দ্র মোদি সরকার। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ গত ৬ বছরে এই প্রকল্পের সুবিধা পাননি। কারণ হিসেবে বারবার উঠে এসেছিল পূর্বতন তৃণমূল সরকারের বিরোধিতা। পরিবর্তে পশ্চিমবঙ্গের জন্য তৎকালীন সরকার চালু করেছিল স্বাস্থ্যসাথী। এদিকে ছাব্বিশের নির্বাচনী ইস্তেহারে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলেই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় আনা হবে পশ্চিমবঙ্গকে। সোমবার কেন্দ্রের সঙ্গে স্বাক্ষরিত হয় মউ। তারপরই রাজ্যবাসীকে সুখবর শুনিয়েছেন শুভেন্দু অধিকারী।
