গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home International মাত্র ১ মাস, পদত্যাগ ফ্রান্সের প্রধানমন্ত্রীর

    মাত্র ১ মাস, পদত্যাগ ফ্রান্সের প্রধানমন্ত্রীর

    0
    70
    ছবি সৌজন্যে : এক্স

    দায়িত্ব নেওয়ার মাত্র ২৭ দিন এবং মন্ত্রিসভা গঠনের ১৪ ঘন্টা পরেই পদত্যাগ করেছেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোর্ন। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, সেবাস্তিয়ান লেকোর্ন তাঁর সরকারের পদত্যাগপত্র প্রেসিডেন্টকে জমা দিয়েছেন এবং প্রেসিডেন্ট তা গ্রহণ করেছেন।

    ফ্রান্সের পদত্যাগী প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্ন মাত্র ২৭ দিন দায়িত্ব পালনের পর পদত্যাগ করেছেন, যা আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদি প্রধানমন্ত্রিত্ব। সোমবার বিকেলে প্রথম মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা থাকলেও তার আগেই পদত্যাগপত্র জমা দিয়েছেন। তাঁর এই পদত্যাগ ফ্রান্সে চলমান রাজনৈতিক সংকটকে আরও জটিল করেছে, যা গত এক বছরের বেশি সময় ধরে চলছে।

    নিজের পদত্যাগ প্রসঙ্গে লেকোর্ন বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের শর্তগুলো পূরণ হয়নি। তিনি অভিযোগ করেছেন, বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর দলীয় লোভ-লালসাই তাঁকে পদত্যাগে বাধ্য করেছে। ফ্রান্সের এই অস্থিতিশীলতা ইউরোপজুড়ে উদ্বেগ সৃষ্টি করেছে।