ভারত থেকে আমদানিতে মাত্র ১ শতাংশ শুষ্ক তালিবানের

0
64
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
আফগানিস্তানে স্বর্ণখনি বা নতুন কোনও ক্ষেত্রে বিনিয়োগ করলে ভারতীয় সংস্থাকে পাঁচ বছরের জন্য কর ছাড় দেওয়া হবে। ওই বিনিয়োগের জন্য কোনও যন্ত্রপাতি আমদানি করতে হলে, তাতে মাত্র এক শতাংশ শুণ্য নেওয়া হবে।
সোমবার ভারতীয় সংস্থাগুলির উদ্দেশে এমনটাই বার্তা দিয়েছে আফগানিস্তান। ২০২১ সালে তালিবান গোষ্ঠী দ্বিতীয় বারের জন্য আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এর আগে প্রায় দুই দশক ধরে আফগানিস্তানে আগে বিভিন্ন বিনিয়োগ করেছে নয়াদিল্লি। ওই দুই দশকে আফগানিস্তানে ভারত থেকে প্রায় ৩০০ কোটি ডলারের বিনিয়োগ হয় সে দেশে।
সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে তালিবান সরকারের কূটনৈতিক সম্পর্ক আরও উন্নত হয়েছে। এ অবস্থায় ভারতীয় বিনিয়োগ বৃদ্ধিতে আরও জোর দিচ্ছে আফগান সরকার। বর্তমানে ছ’দিনের সফরে ভারতে এসেছেন তালিবান সরকারের শিল্প এবং বাণিজ্য মন্ত্রী আলহাজ নুরউদ্দিন আজিজি। সোমবার দিল্লিতে বণিকসভার সঙ্গে এক আলোচনায় আজিজি ভারতীয় সংস্থাগুলিকে আফগানিস্তানে বিনিয়োগের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।