
মঙ্গলবার গভীর রাতে মাত্র ২৫ মিনিটের অপারেশন অপারেশন সিঁদুরের-এর অধীনে ১ টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনা। জানিয়েছেন দেশের দুই বীরাঙ্গনা কর্নেল সোফিয়া কুরেশি আর উইং কমান্ডার ভ্যোমিকা সিং।
তাঁরা বলেছছেন, প্রথম নিশানা করা হয়েছে শুভান আল্লাহ মসজিদ, সেখানে লস্কর-ই-তইবার ঘাঁটি এবং প্রশিক্ষণকেন্দ্র রয়েছে। বিলাল মসজিদে ছিল জইশ-ই-মহন্দরের প্রশিক্ষণকেন্দ্র। কোটালিতে যে মসজিদে হামলা হয়েছে, তা লস্করের ঘাঁটি। এই ঘাঁটি পুঞ্চে সক্রিয় ছিল। এগুলি পাক অধিকৃত কাশ্মীরে রয়েছে। তাঁরা আরও জানিয়েছে, পাকিস্তানের ভিতরে শিয়ালকোটের সাজাল ক্যাম্পে হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক সীমা থেকে তা ছয় কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়া হামলা হয়েছে মেহমুনা জোয়া ক্যাম্পে। সেখানে হিজবলের ক্যাম্প ছিল।
পাঠানকোটে এখান থেকেই হামলা চালানো হয়েছে। মুরিদকের মারকাজ তৈবায় হামলা চালিয়েছে ভারতীয় বাহিনী। ভারতের এই অপারেশন সিঁদুর-এ পাক সেনাঘাঁটি বা সাধারণ কোনও নাগরিককে নিশানা করা হয়নি।





