গ্রাম থেকে শহর
News & Much More

32.7 C
Kolkata
32.7 C
Kolkata
More
    Home Hooghly মমতার ধর্নায় নামমাত্র বিধায়ক-সাংসদ, খোঁচা মুখ্যমন্ত্রীর

    মমতার ধর্নায় নামমাত্র বিধায়ক-সাংসদ, খোঁচা মুখ্যমন্ত্রীর

    0
    278
    ছবি সৌজন্যে :ফেসবুক

    ওয়াই চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্নামঞ্চে বিধায়কদের হাজিরা নিয়ে খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

    দিল্লি যাওয়ার আগে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন এত দূরাবস্থা, শুনেছেন সেখানে নাকি ৩ জন সাংসদ, ৬জন বিধায়ক গিয়েছেন। দলটার অবস্থা ফলতার মত হয়ে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বারবার ফোন করেও কোনও লাভ হয়নি। সাংবাদিকদের তরফে এই প্রশ্নে শুভেন্দু অধিকারী হাসির সুরে বলেছেন উনি তো অসুস্থ, স্যালাইন চলছে। অসুস্থ হলে ফোন করা যায় নাকি। তৃণমূলের ৭৮-জন বিধায়ক রয়েছে। তারমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়াই চ্যানেলের ধর্নায় ছিলেন মাত্র ৬ জন। ছিলেন ৫ জন সাংসদ।

    এর আগে রবিবার কালীঘাটের বাড়িতে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠক ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে মাত্র ২০ জন বিধায়ক হাজির হয়েছিলেন। যার জেরে বাতিল হয়ে যায় বৈঠক।