গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology দাবায় গ্রোক এআইকে হারালো ওপেন এআই

    দাবায় গ্রোক এআইকে হারালো ওপেন এআই

    0
    117
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    কৃত্রিম বুদ্ধিমত্তা বা, এআই দাবা প্রতিযোগিতার ফাইনালে সেরার মুকুট জিতেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেন এআই। দাবার এই প্রতিযোগিতায় অংশ নেয় ওপেন এআইয়ের জিরো থ্রি, ইলন মাস্কের এক্স এআই মডেল গ্রোক ফোর-এর মতো সব এআই মডেল।

    তিন দিনের এই ইভেন্টে একাধিক প্রতিষ্ঠানের লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল বা এলএলএম অংশগ্রহণ করে। আর সেখানেই চ্যাম্পিয়ন হয়েছে চ্যাটজিপিটি। মোট ৮টি এলএলএম অংশ নেয় এই প্রতিযোগিতায়। এর মধ্যে ছিল ওপেন এআই, এক্সএআই, গুগল, অ্যানথ্রপিকের মতো এআই মডেল, ছিল চীনা ডেভেলপারের তৈরি ডিপসিক ও মুনশট এআইর মতো মডেলও।

    এই প্রতিযোগিতার ফাইনালের শুরুর দিকে ইলন মাস্কের গ্রোক এগিয়ে থাকলেও শেষের দিকে চ্যাটজিপিটি পরপর বাজিমাত করতে থাকে। গ্রোক একাধিক ভুলও করে শেষের দিকে। আর তাতে সেরা কৃত্রিম বুদ্ধিমত্তা বা, এআই দাবা খেলোয়াড়ের মুকুট জিতে যায় স্যাম অল্টম্যানের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল।