অশান্ত বিশ্বে ভারত-চিনের মুক্ত আলোচনা জরুরি: জয়শঙ্কর

0
139
ছবি সৌজন্যে : এক্স
চিনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতিতে মুক্ত আলোচনার পক্ষে সওয়াল করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এসসিও বৈঠক উপলক্ষ্যে বেজিং সফরে রয়েছেন তিনি। সেখানে চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝোং-এর সঙ্গে সাক্ষাৎ করে তিনি ওই বার্তা দিয়েছেন। শুধু তাই নয়, দীর্ঘ ৫ বছর পর তিব্বত অঞ্চলে কৈলাস ও মানস সরোবর যাত্রা পুরনায় চালু হওয়ার কথা জানিয়েছেন তিনি।
বলেছেন, ওই পদক্ষেপ ভারতে ভীষণভাবে প্রশংসিত হয়েছে। ২০২০ সালে লাদাখের গালওয়ানে ভারত-চিন সংঘাতের পর প্রথম চিন সফরে গিয়েছেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তবে গালওয়ান সংঘাত পেরিয়ে আলোচনার মাধ্যমে সীমান্ত সমস্যা কিছুটা স্থিতিশীল পর্যায়ে হলেও দুই দেশের কূটনৈতিক সংঘাত এখনও জারি রয়েছে।
এছাড়াও দলাই লামা ইস্যুতেও দুই দেশের মধ্যে টানাপোড়েন চলছে। উল্লেখ্য, এর আগে চিন সফরে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এরপর এসসিও বৈঠকে যোগ দিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার বেজিং গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।