গ্রাম থেকে শহর
News & Much More

32.9 C
Kolkata
32.9 C
Kolkata
More
    Home Technology ওপেনএআই মামলা: মাস্কের সাক্ষ্য

    ওপেনএআই মামলা: মাস্কের সাক্ষ্য

    0
    8
    ছবি সৌজন্যে : এক্স

    ওপেনএআইয়ের ভবিষ্যৎ নিয়ে আদালতে তিন দিনব্যাপী সাক্ষ্য দিয়েছেন ইলন মাস্ক। টেসলা প্রধানের দাবি, মানবতার কল্যাণে অলাভজনক কোম্পানি হিসেবে ওপেনএআই শুরু হলেও স্যাম অল্টম্যানরা এখন আদর্শ বিসর্জন দিয়ে একে লাভজনক ব্যবসায় রূপান্তর করেছেন।

    আদালতে মামলার শুনানিতে মাস্কের বিস্ফোরক সব দাবি ও এআইয়ের ঝুঁকি নিয়ে দু’ পক্ষের যুক্তিতর্ক উঠে এসেছে।এ সপ্তাহে ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডে এক মামলায় তিন দিন ধরে প্রায় সাত ঘণ্টারও বেশি সময় সাক্ষ্য দিয়েছেন ইলন মাস্ক, যেখানে চ্যাটজিপিটি’র নির্মাতা কোম্পানিটির বিরুদ্ধে করা নিজের মামলাটিকে,দাতব্য সেবামূলক আদর্শ রক্ষার লড়াই হিসেবে তুলে ধরেছেন তিনি।টেসলা ও স্পেসএক্স এর সিইও তথা বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান ও প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যানের বিরুদ্ধে মামলাটি করেছেন।

    ইলন মাস্কের অভিযোগ, মানবতার কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের যে মূল লক্ষ্য নিয়ে তারা শুরু করেছিলেন তা থেকে সরে এসে ইলন মাস্ক ও সাধারণ মানুষের বিশ্বাসভঙ্গ করেছেন তারা। ইলন মাস্কের দৃষ্টিতে ওপেনএআই ,দাতব্য কোম্পানি।