গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology ওপেনএআই ছাড়লেন হার্ডওয়্যার প্রধান

    ওপেনএআই ছাড়লেন হার্ডওয়্যার প্রধান

    0
    29
    ছবি সৌজন্যে : এক্স

    পদত্যাগ করেছেন চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের হার্ডওয়্যার প্রধান। আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে কোম্পানিটির বিতর্কিত এক সামরিক চুক্তিই তার এই সিদ্ধান্তের কারণ।

    মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্লাউড নেটওয়ার্কে ওপেনএআইয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারের এই সিদ্ধান্তকে তড়িঘড়ি বলেও বর্ণনা করেছেন এই হার্ডওয়্যার প্রধান।পেন্টাগনের সঙ্গে কোম্পানিটির সাম্প্রতিক এক চুক্তির বিষয়ে উদ্বেগ জানিয়ে ক্যাটলিন কালিনোস্কি এই সিদ্ধান্ত নিয়েছেন।সোশ্যাল মিডিয়ায়,এক্স পোস্টে কালিনোস্কি লিখেছেন, পেন্টাগনের গোপন ক্লাউড নেটওয়ার্কে এআই মডেল ব্যবহারের অনুমতি দেওয়ার আগে ওপেনএআই যথেষ্ট চিন্তাভাবনার সময় নেয়নি।জাতীয় নিরাপত্তায় এআইয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তবে আদালতের তদারকি ছাড়া আমেরিকানদের ওপর নজরদারি চালানো এবং মানুষের অনুমতি ছাড়া স্বয়ংক্রিয়ভাবে প্রাণঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো নিয়ে আরও গভীর আলোচনার প্রয়োজন ছিল, যা করা হয়নি।এরপর আরেকটি পোস্টে তিনি লিখেছেন, বিষয়টি মূলত সুশাসনের।

    এসব বিষয় এতটাই গুরুত্বপূর্ণ যে, তড়িঘড়ি করে কোনো চুক্তি বা ঘোষণা দেওয়া ঠিক নয়।উল্লেখ্য,চুক্তি হওয়ার পরদিনই ওপেনএআই বলেছিল, নিজেদের প্রযুক্তির অপব্যবহার ঠেকাতে অতিরিক্ত সুরক্ষাকবচ তারা যোগ করেছে।