
ওপেনএআই তাদের প্রথম নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ তৈরি করতে আমেরিকাভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকমের সঙ্গে চুক্তি করেছে। এর মাধ্যমে চ্যাটজিপিটি নির্মাতা কোম্পানিটি এআই প্রযুক্তির জন্য প্রয়োজনীয় কম্পিউটিং শক্তি জোগাতে আরও এক ধাপ এগিয়ে গেল।
চুক্তি অনুযায়ী, ওপেনএআই নিজে চিপ ডিজাইন করবে, আর ব্রডকম তা তৈরি ও সরবরাহ করবে। ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে ,জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে এই চিপের উৎপাদন শুরু হবে। মোট ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন চিপ তৈরি হবে।ওপেনএআই-এর প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান বলেছেন, ব্রডকমের সঙ্গে অংশীদারিত্ব এআই-এর পূর্ণ সম্ভাবনা ওপেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ।এই চুক্তির আর্থিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশেষজ্ঞদের মতে, এক গিগাওয়াট ক্ষমতার একটি ডেটা সেন্টার তৈরি করতে খরচ হতে পারে ৫০ থেকে ৬০ বিলিয়ন ডলার পর্যন্ত।
সেই হিসাবে এই প্রকল্পে বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে।ওপেনএআই এত বড় প্রকল্প বাস্তবায়নের জন্য বিনিয়োগকারী, অগ্রিম অর্ডার, মাইক্রোসফটসহ অংশীদার প্রতিষ্ঠানের সহায়তা ও ভবিষ্যৎ আয়ের সম্ভাবনা কাজে লাগাতে পারে।
