‘অ্যাপ স্টোর’ চালু করল ওপেনএআই

0
130
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

এতদিন চ্যাটজিপিটি কেবল আলাপ করত বা তথ্য দিত। এখন থেকে চ্যাটজিপিটির ভেতরেই ফোনের মতো বিভিন্ন অ্যাপ ব্যবহার করা যাবে। ইউজারের হয়ে সরাসরি কাজও করে দেবে অ্যাপটি। ওপেনএআই এক ব্লগ পোস্টে বলেছে,চ্যাটজিপিটির ভেতরেই সরাসরি একটি অ্যাপ স্টোর চালু করেছে তারা।

ওই ব্লগে আরও বলা হয়, এসব অ্যাপ নতুন তথ্য বা কনটেক্সট যোগের মাধ্যমে চ্যাটজিপিটির আলাপচারিতাকে আরও বিস্তৃত করবে।এর মাধ্যমে মুদি পণ্যের অর্ডার দেওয়া, কোনো আউটলাইন থেকে স্লাইড ডেক তৈরি করা বা থাকার জন্য অ্যাপার্টমেন্ট খুঁজে বের করার মতো বিভিন্ন কাজ করতে পারবেন ইউজাররা।কোম্পানিটি আরও বলেছে,আগে গুগল ড্রাইভের মতো যেসব সংযোগকারী অ্যাপকে কানেক্টর বলা হত এখন থেকে সেগুলোকে কেবল অ্যাপ হিসেবে ডাকবে তারা।নতুন এই অ্যাপ সেকশনটি আইওএস, অ্যান্ড্রয়েড ও ওয়েব ভার্সনে পাওয়া যাচ্ছে।এ সেকশনটি ফিচার্ড, লাইফস্টাইল ও প্রোডাক্টিভিটি এই তিন ভাগে বিভক্ত।এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ এবং বুকিং ডটকম,স্পটিফাই ও ড্রপবক্স-এর সঙ্গে চ্যাটজিপিটিকে যোগ করতে পারবেন ইউজার।এক্ষেত্রে কোনো অ্যাপ ব্যবহার করতে চাইলে সেটির ওপর ক্লিক করে কানেক্ট বাটনে প্রেস করুন।এরপর অ্যাপটিকে চ্যাটজিপিটি ব্যবহারের অনুমতি দিন। সংযোগ হয়ে গেলে আপনি সরাসরি সেই অ্যাপ সংশ্লিষ্ট কাজ শুরু করতে পারবেন।

এ অ্যাপ স্টোরের নতুন সংযোজনের মধ্যে রয়েছে অ্যাপল মিউজিক অ্যাপ, যা স্পটিফাইয়ের মতোই চ্যাটিংয়ের মাধ্যমে ইউজারদের পছন্দমতো গান খুঁজে পেতে, প্লে-লিস্ট তৈরিতে ও মিউজিক লাইব্রেরি ম্যানেজ করতে সাহায্য করবে।আরেকটি গুরুত্বপূর্ণ অ্যাপ হল ডোরড্যাশ, যা ব্যবহার করে চ্যাটজিপিটির মাধ্যমে কোনো রেসিপি, খাবারের পরিকল্পনা বা নিত্যপ্রয়োজনীয় জিনিসের তালিকা সরাসরি,অ্যাকশনেবল শপিং কার্ট বা, কেনাকাটার ঝুড়িতে রূপান্তর করতে পারবেন।