গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Technology চ্যাটজিপিটিতে ‘সোরা’ আনছে ওপেনএআই?

    চ্যাটজিপিটিতে ‘সোরা’ আনছে ওপেনএআই?

    0
    37
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    চ্যাটজিপিটিতে ভিডিও জেনারেশন ফিচার অ্যাড করে আয় বাড়ানোর নতুন পরিকল্পনার কথা বিবেচনা করছে ওপেনএআই।কোম্পানিটির সোরা’ নামের ভিডিও জেনারেশন মডেলটি সরাসরি চ্যাটজিপিটির ভেতরে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে বলে খবর।

    বলা হচ্ছে,২০২৫ সালের সেপ্টেম্বরে সোরা টু-এর সঙ্গে যখন এর স্ট্যান্ডঅ্যালোন অ্যাপটি চালু হয় তখন তা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।তবে ভিডিও তৈরির সীমাবদ্ধতা ও নানা বিধিনিষেধের কারণে সময়ের সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের মধ্যে এ অ্যাপটি নিয়ে উচ্ছাস কিছুটা কমেছে।এই অবস্থায় চ্যাটজিপিটির সঙ্গে সোরা অ্যাড হলে মডেলটিতে নতুন প্রাণসঞ্চার হতে পারে। উল্লেখ্য ফেব্রুয়ারিতে এর সাপ্তাহিক সক্রিয় ইউজারের সংখ্যা ৯০ কোটি বলে উল্লেখ করেছিল ওপেনএআই।এ নতুন ফিচারের মাধ্যমে সেই সংখ্যা ১০০ কোটিতে বা তারও বেশিতে নিয়ে যাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে কোম্পানিটি। রিপোর্ট অনুসারে,চ্যাটজিপিটির সঙ্গে যোগ হওয়ার পরও সোরার স্ট্যান্ডঅ্যালোন অ্যাপটি সচল থাকবে।তবে অ্যাপ স্টোরের শীর্ষ ১০০টি ফ্রি অ্যাপের তালিকা থেকে এটি ছিটকে পড়েছে এবং বর্তমানে খুব কম সংখ্যক ইউজারই এতে নিজেদের তৈরি ভিডিও শেয়ার করছেন।এদিকে,একটি ভিডিও তৈরি করতে ওপেনএআইয়ের ঠিক কত খরচ হয় তা নির্দিষ্ট করে বলা কঠিন।তবে কোম্পানিটি তাদের এপিআই গ্রাহকদের কাছ থেকে ৭২০-পিক্সেল ভিডিওর জন্য প্রতি ১০ সেকেন্ডে ১ ডলার করে চার্জ করে।

    ২০২৫ সালে কোম্পানিটি সোরা অ্যাপের অ্যাকাউন্টে প্রতিদিন ৩০টি ভিডিও বিনামূল্যে তৈরির সুযোগ দিয়েছিল।চ্যাটজিপিটির বড় সংখ্যক ইউজার এ মডেলের ব্যবহার শুরু করলে,এর খরচ দ্রুত আকাশচুম্বী হতে পারে।