গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Technology ওপেনএআইয়ের গান তৈরির এআই টুল

    ওপেনএআইয়ের গান তৈরির এআই টুল

    0
    173
    ছবি সৌজন্যে : এক্স

    চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই এমন এক টুল বানাচ্ছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের মাধ্যমে গান তৈরি করতে পারবে। 

    জানা যাচ্ছে টেক্সট ও অডিও প্রম্পট থেকে গান তৈরি করতে পারবে এমন টুল তৈরিতে আগ্রহী ওপেনএআই। এজন্য ট্রেনিং ডেটা তৈরিতে,জুইলিয়ার্ড স্কুল-এর শিক্ষার্থীদের সঙ্গে কাজ করছে কোম্পানিটি।এ প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্র বলেছে, কোম্পানিটি এমন কিছু তৈরি করতে চাইছে, যা ভোকাল ট্র্যাকের জন্য গিটার বাজানো বা ভিডিওতে গান অ্যাড করতে ব্যবহার করা যাবে।তবে এ প্রকল্পে ওপেনএআই কতদূর এগিয়েছে তা জানা যায়নি।এক সূত্র বলেছে, এ কাজের জন্য এআইকে প্রশিক্ষণ দিতে জুইলিয়ার্ড স্কুলের শিক্ষার্থীদের সহায়তা নিচ্ছে ওপেনএআই।

    তবে গান তৈরির জন্য এআই টুল বানাতে কাজ করছে এমন প্রথম কোম্পানি নয় ওপেনএআই। সুনো ও ইলেভেনল্যাবস-এর মতো অন্যান্য স্টার্টআপও গান এমন টুল তৈরিতে কাজ করছে।