
অবশেষে সবার জন্য সোরা ওপেন করেছে ওপেনএআই। এটি ভিডিও তৈরির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর এআই টুল, যা এতদিন নিরাপত্তা আশঙ্কায় জনসাধারণের কাছে প্রকাশ করেনি ওপেনএআই।
অন্যদিকে এই টুলের বিশেষ একটি ফিচার যথেষ্ট আলোড়ন ও ক্ষোভ তৈরি করেছে। সে বিতর্কের কেন্দ্রে ছিল এ প্রযুক্তির অপব্যবহারের ভয়।এ ভয় থেকেই এর তৈরি ভিডিওতে কোনো মানুষকে অন্তর্ভুক্ত করা নিয়ে নিষেধাজ্ঞাও ছিল। তবে,এর জনপ্রিতা এতোটাই তৈরি হয়েছে যে, প্রাথমিকভাবে নতুন অ্যাকাউন্ট তৈরিতে বিরতি দিতে হয়েছে ওপেনএআইকে।টুলটি ব্যবহার করতে পারবেন ওপেনএআইয়ের ফ্ল্যাগশিপ প্রোডাক্ট চ্যাটজিপিটি’র প্রিমিয়াম ভার্শনের ইউজাররা। লিখিত বিভিন্ন প্রম্পট বা আদেশের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে এআই জেনারেটেড ভিডিও তৈরি করা যাবে সোরা ব্যবহার করে।এদিকে, কেবল বিশেষ আমন্ত্রিত পরিক্ষকদের একটি ছোট দল মানুষের ভিডিও তৈরি করতে পারবেন এ টুল ব্যবহার করে,কারণ ওপেনএআই, ডিপফেকের অপপ্রয়োগ নিয়ে ভয় দূর করার জন্য কাজ করার কথা এক পোস্টে লিখেছে কোম্পানিটি।সোরা’র মতো এসব টেক্সট-টু-ভিডিও এআই টুল নতুন বিনোদন ও বিপণন ভিডিও তৈরিতে খরচ বাঁচানোর উপায় হিসাবে তৈরি করা হলেও অনেক সময় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছদ্মবেশ ধারণ করার আশঙ্কাও রয়েছে।ওপেনএআই বলছে, নগ্নতা আছে এমন কনটেন্ট এতে ব্লক করা হচ্ছে।এ ছাড়া, অগ্রাধিকার রয়েছে শিশু নির্যাতন, যৌনতপূর্ণ ডিপফেকসহ নানা ক্ষতিকর ব্যবহার ঠেকানোয়।বহুল প্রত্যাশিত প্রোডাক্টটি প্রকাশের পর এতটাই সাড়া পেয়েছে যে সাময়িকভাবে নতুন অ্যাকাউন্ট তৈরি বন্ধ করে দিয়েছে ওপেনএআই।
উল্লেখ্য,এ বছরের শুরুতে প্রথম সোরা লঞ্চ করেছিল কোম্পানিটি। তবে, জনসাধারণের কাছে এটি প্রকাশের আগে শিল্পী, নীতিনির্ধারক ও অন্যান্যদের সঙ্গে আলাপে বসার কথাও বলেছিল ওপেনএআই।
