গ্রাম থেকে শহর
News & Much More

27.9 C
Kolkata
27.9 C
Kolkata
More
    Home National অপারেশন অখল: কুলগাঁওয়ে শহিদ ২ জওয়ান

    অপারেশন অখল: কুলগাঁওয়ে শহিদ ২ জওয়ান

    0
    72
    ছবি সৌজন্যে : এক্স
    অপারেশন অখল অভিযানে কুলগাঁওয়ে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে ২ জন জওয়ান নিহত হয়েছেন। সেনা সূত্রে খবর চারজন জওয়ান গুরুতর আহত হয়েছিলেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানেই দুই জওয়ানের মৃত্যু হয়েছে।
    ১ অগাস্ট থেকে দক্ষিণ কাশ্মীরের কুলগাঁও জেলার অখল জঙ্গলে অভিযান শুরু করেছে ভারতীয় সেনা। প্রথম দিনেই তিন জঙ্গিকে নিকেশ করেছিল নিরাপত্তাবাহিনী। পরে গত আট দিনে আরও বেশ কয়েকজন জঙ্গিকে শেষ করেছে জম্মু-কাশ্মীর পুলিশ, সেনাবাহিনী ও সিআরপিএফের যৌথ বাহিনী। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এখনও পর্যন্ত ১০ জন জওয়ান আহত হয়েছেন বলে খবর।
    অখল জঙ্গলে ঘাঁটি করেছে জঙ্গিরা, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়েছে। ওই ঘন জঙ্গলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েকটি গুহা। সেনাবাহিনীর অনুমান, ওই গুহার মধ্যেই লুকিয়ে রয়েছে জঙ্গিরা। কোথায় কোথায় তারা রয়েছে, তার খোঁজে ড্রোন এবং হেলিকপ্টার ব্যবহার করেছেন সেনাবাহিনী।