সিঁদুর : উলুবেড়িয়ায় বাইক র‍্যালি সুকান্ত-র, বনগাঁয় শুভেন্দু

0
270
ছবি সৌজন্যে : নিজস্ব

অপারেশন সিঁদুরের সাফল্যে তিরঙ্গা যাত্রায় উলুবেড়িয়ায় বাইক চালিয়েছেন সুকান্ত মজুমদার। অন্যদিকে বনগাঁয় তিরঙ্গা যাত্রায় পথে ছিলেন শুভেন্দু অধিকারী।

রবিবার হাওড়ার ফুলেশ্বর বাস স্ট্যান্ড থেকে খোলিসানি কালিতলায় গিয়ে শেষ হয় বাইক র‍্যালি। হাওড়া গ্রামীণ জেলা বিভিন্ন বিধানসভা থেকে বিজেপির কর্মী সমর্থকরা বাইক র‍্যালিতে অংশ নিয়েছিলেন। অন্যদিকে বনগাঁর গাইঘাটায় তিরঙ্গাযাত্রায় অংশ নিয়ে তৃণমূলকে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন তৃণমূল মানেই জঙ্গিদের আশ্রয়দাতা, মদত দাতা। ২০২৬-এ এদের রাজ্য থেকে বিদায় করতে হবে।