অপারেশন সিঁদুরঃ তৃণমূলকে পাল্টা বিজেপি

0
109
ছবি সৌজন্যে : নিজস্ব

অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির প্রচারের অভিযোগে ফের সরব হয়েছেন ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম বলেছেন ভারতের সেনাবাহিনী পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বড় কিছু নয়।

বরং একটা বড় দেশের ভয়ে সেনাবাহিনীকে আটকে দিয়েছেন। ভারতের সম্মান রক্ষা করেছে ভারতের সেনাবাহিনই। আগে হাত বাঁধা থাকত সেনাবাহিনীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে ফ্রি হ্যান্ড দিয়েছেন। এটা বুঝতে গেলে ফিরহাদ হাকিমের অনেক কষ্ট হবে বলে পাল্টা আক্রমণ করেছেন সুকান্ত মজুমদার।

পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়ে পান্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর মন্তব্যে আবারও সুকান্ত মজুমদারের মুখে অপারেশন বাংলা।