গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home National অপারেশন সিঁদুরে তিন শত্রুর মোকাবিলা

    অপারেশন সিঁদুরে তিন শত্রুর মোকাবিলা

    0
    132
    ছবি সৌজন্যে : এক্স

    অপারেশন সিঁদুর এর সময়ে তিন প্রতিপক্ষের মোকাবিলা করতে হয়েছে ভারতকে,জানিয়েছেন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সংঘাতের সময়ে দু’টি দেশ পাকিস্তানকে সাহায্য করছিল। ভারতের প্রতিবন্ধকতা আরও বেড়ে গিয়েছিল তার জন্য।

    কী ভাবে পাকিস্তানের ভিতরে ন’টি জঙ্গিঘাঁটি চিহ্নিত করেছিলেন সেনা আধিকারিকেরা, কী ভাবে সেখানে হামলার পরিকল্পনা করা হয়েছিল, তাও বিশদে বলেছেন লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ। ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেছেন, আমাদের সামনে একটা সীমানা ছিল। প্রতিপক্ষ ছিল দু’জন, আসলে তিন জন। পাকিস্তানই সামনে ছিল। তাদের সবরকম সাহায্য করছিল চিন।পাকিস্তানের ৮১ শতাংশ মিলিটারি হার্ডওয়্যার চিন থেকে আসে। অস্ত্রও চিনের। আসলে পাকিস্তানের মাধ্যমে নিজেদের অস্ত্রের শক্তিপরীক্ষা করে নেয় চিন। পাকিস্তানকে ওরা লাইভ ল্যাব অর্থাৎ গবেষণাগার হিসাবে ব্যবহার করে। তাহলে তৃতীয় প্রতিপক্ষ কে?

    লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর সিংহ জানিয়েছেন, চিন ছাড়াও পাকিস্তানকে সাহায্য করেছিল তুরস্ক। সেনাকর্তার কথায়,পাকিস্তানকে সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল তুরস্কও। যখন ডিজিএমও স্তরের আলোচনা চলছিল,সে সময় অনেক খবর পাকিস্তান পেয়ে যাচ্ছিল চিন থেকে। এই অবস্থায় ভারতের আরও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন।