
মঙ্গলবার রাতে পাকিস্তানের ডেরায় ঢুকে জঙ্গিদের খতম করেছে ভারতীয় সেনা। সেনার এই অভিযানে প্রশংসা করেছেন শাসক থেকে বিরোধী সকল নেতা-নেত্রীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, জয় হিন্দ, জয় ভারত।
রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার, পাকিস্তানে অপারেশনের একটি ৫৯ সেকেন্ডের ভিডিও পোস্ট করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, পহেলগাঁও নিরীহ মানুষদের নির্মম ভাবে হত্যায় ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর।
দেশের সাধারণ জনগণের ওপর যে কোনও রকম আঘাতের প্রত্যাঘাত করবে মোদী সরকার। সন্ত্রাসবাদকে সমূলে উৎখাত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।








